• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, আইসিইউতে চিকিৎসাধীন নওগাঁয় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ফুলবাড়ীতে দোকানে মিলল ১০১ পিস ইয়াবা, গ্রেপ্তার জাসাস নেতা মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী [11/5, 5:50 PM] +880 1724-861432: সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামইরহাট-পত্নীতলায় চাঁদাবাজি চলবেনা নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান

ফুলবাড়ীতে দোকানে মিলল ১০১ পিস ইয়াবা, গ্রেপ্তার জাসাস নেতা

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের পশ্চিম পাশে অবস্থিত তাঁর নিজ দখলীয় কনফেকশনারি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকান তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দোকান থেকে মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি (নওগাবশ) এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী (ইমান আলী) ও জহিরুন নেছার ছেলে।

অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানা হেফাজতে ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লুৎফর রহমানের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca