• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

তাহেরপুর পৌরসভার সাবেক ও প্রথম নারী মেয়র খন্দকার শায়লা পারভিন তার স্বামীর ভোটের জন্য ছুটছেন বাড়ি বাড়ি

Reporter Name / ২৯৬ Time View
Update : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মিজানুর রহমান,(বাগমারা,প্রতিনিধি):
নিজের জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার অভ্যাস রয়েছে। ঠিকমতো খাওয়াদাওয়া না করে ছুটে বেড়িয়েছেন ভোটারদের বাড়ি বাড়ি। ভোট পেয়ে জয়ীও হয়েছেন। এবারও সেই কাজটিই করছেন তিনি।


তবে এবার নিজের জন্য নয়, স্বামীর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার সাবেক ও প্রথম নারী মেয়র খন্দকার শায়লা পারভিন। তাঁর এই প্রচারণা দৃষ্টি কেড়েছে ভোটারদের।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি তাহেরপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান মেয়র আবুল কালাম আজাদ ও বিএনপির সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু। মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৬১৯।

এবারের নির্বাচনে স্বামীর পক্ষে গ্রামে গ্রামে গিয়ে ভোট চাচ্ছেন সাবেক মেয়র খন্দকার শায়লা পারভিন। তিনি বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি এই পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়রও ছিলেন। পরে বর্তমান মেয়রের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী আবুল কালাম আজাদ ২০১০ ও ২০১৫ সালে মেয়র নির্বাচত হন।

কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, খন্দকার শায়লা পারভিন প্রতীক বরাদ্দের পর থেকে স্বামীর নৌকা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন। নিকট কিছু নারী আত্মীয় স্বজনদের নিয়ে আলাদা আলাদা প্রচারণা চালাচ্ছেন। পৌরসভার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও তাঁদের কাছ থেকে ভোট চাচ্ছেন স্বামীর নৌকা প্রতীকে। এ সময় তিনি বিগত সময়ে তাঁর ও স্বামীর উন্নয়নের চিত্র তুলে ধরছেন ভোটারদের কাছে। পৌরসভা গঠনে তাঁর পরিবারের অবদানের কথাও স্মরণ করে দিচ্ছেন তিনি। এ ছাড়া এবারের নির্বাচনে স্বামীর ঘোষিত ১৯ দফা ইশতেহারের কপিও তুলে দিচ্ছেন ভোটারদের হাতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন সাবেক এই মেয়র। তাঁর এই প্রচারণা ভোটারদের দৃষ্টি কেড়েছে।

পৌরসভার ১৫০-২০০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক এই নারী মেয়রের প্রচারণায় তাঁরা মুগ্ধ। তিনি নিজেদের আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। তাঁর ভেতরে কোনো অহংকার দেখছেন না। সরাসরি লোকজনদের কাছে চলে যাচ্ছেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করছেন তিনি। তাঁর এই আচরণ শুধু নির্বাচন উপলক্ষে নয়, নির্বাচনের আগেও তাঁরা একইভাবে তাঁকে পেয়েছেন। বিভিন্ন কাজে মেয়রের বাড়িতে গেলে তাঁদের সঙ্গে কথাবার্তা বলাসহ ভালো আচরণও করে থাকেন তিনি। এ ছাড়া মাঝেমধ্যে লোকজনের বাড়িতে গিয়ে খোঁজখবরও রাখেন তিনি।

তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, খন্দকার শায়লা পারভিন পৌরসভার নির্বাচিত প্রথম নারী মেয়র ছিলেন। তাঁর বাবাও একই পৌরসভার মেয়র ছিলেন। এই কারণে জনগণের সঙ্গে মেশার তাঁর অভিজ্ঞতা রয়েছে। স্বামীর জন্য তিনি ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, তা দেখে পৌরবাসী মেয়রের প্রতি আরও দুর্বল হয়ে পড়ছেন।

খন্দকার শায়লা পারভিন প্রথম আলোকে বলেন, তিনি রাজনীতি পরিবারের সদস্য। লোকজনের সঙ্গে মিশতে ও তাঁদের পাশে থাকতে ভালো লাগে। পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বামীর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এতে ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

তাহেরপর পৌরসভার মেয়র ও এবারের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, তাঁর স্ত্রী ও স্বজনেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। তাঁর মতো তিনিও (স্ত্রী) ভোটারদের কাছে ভোট চাচ্চ্ছেন। ফলে তাঁর জয়ের সম্ভাবনা অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca