• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কৃষিতে অর্জন নিয়ে ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ১০৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বর্তমান সরকার পরিবেশবান্ধব টেকসই কৃষি প্রযুক্তি উন্নয়নে কৃষি গবেষণা কার্যক্রমকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে। সেই লক্ষ্যে সেরা ১০০ কৃষি প্রযুক্তির বর্ণনাসংবলিত গ্রন্থ প্রকাশ করছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

গুরুত্বপূর্ণ ১০০টি কৃষিপ্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এই এটলাসে। প্রযুক্তির পাশাপাশি এটলাসে প্রযুক্তি ব্যবহারে ২৫টি সাফল্যের গল্প আছে, যাতে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে বিভিন্ন প্রযুক্তির প্রভাব তুলে ধরা হয়েছে। এটলাসটি আধুনিক কৃষি উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca