• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

সারাদেশের মতো সিলেটেও আগামীকাল রোববার থেকে করোনাভাইরাস টিকাদান শুরু হবে

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের মতো সিলেটেও আগামীকাল রোববার থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান শুরু হবে। এদিন সিলেটের ১২ উপজেলা ও মহানগরের মোট ৪১ কেন্দ্রে একযোগে শুরু হতে যাচ্ছে এই টিকাদান কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে সিলেট জেলা, মহানগর ও সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালসহ মোট ৪১ টি সেন্টারে শুরু হবে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম। এর মধ্যে ১১ উপজেলায় ২৪টি ও মহানগরে ১৩টি ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে ৪টি সেন্টার।

এদিকে সিলেটে টিকাদান কর্মসূচি সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

এ ব্যাপারে সিলেটের জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন।

এর আগে গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছে। সেদিন দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। যার প্রতি কার্টনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।

সে সময় সেখানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাজিয়া সুলতানা ও জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এবং সিভিল সার্জন ও সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলার সেন্টারে পুলিশি প্রহরায় সংরক্ষণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category