• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নতুন চমক স্মার্ট গ্লাস ; চশমায় শোনা যাবে গান

Reporter Name / ৪২৭ Time View
Update : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

প্রযুক্তির জগতে প্রতিনিয়তই এমন চমক আসছে, যা হয়তো বছর পাঁচেক আগেও কল্পনা করাও সম্ভব ছিল না। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের অবাক করছে বটে ; তবে আমরাও এই অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করছি। এবার আরও একটি অসাধারণ আবিষ্কারের কথা শোনা যাচ্ছে। স্মার্টফোনের পর বাজারে আসতে চলেছে স্মার্ট গ্লাস।

অ্যাপল, স্যামস্যাং, অপোর মতো সংস্থাগুলো ইতোমধ্যে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করেছে। এই চশমায় এআর (Augmented Reality) প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। এবার একই পথে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করল চীনা সংস্থা শাওমি। এই চশমা ভার্চুয়াল তথ্য দেবে। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। এছাড়া হোডফোন ছাড়াই এই চশমায় গান শোনা যাবে।

শাওমি তাদের স্মার্ট গ্লাস এ ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দু’রকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca