• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মাভাবিপ্রবিতে আটক ৩ বহিরাগত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয় আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির দিনব্যাপী টিকাদান

হামে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৩ জন

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ১১ নভেম্বর ২০২৬ তারিখের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে ১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৫১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৩৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৬, সিলেটে ১৬৬, ময়মনসিংহে ১০৭, বরিশালে ১০৬, খুলনায় ১০৮, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

নতুন করে নিশ্চিত হওয়া ১১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৩০ জন এবং সিলেটে ২০ জন রয়েছেন। অন্য বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে দুজন, সিলেটে একজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯০। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় বিভাগীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩৬৭ জনকে। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১২০ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ২৬৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পাওয়া সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca