• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই

Reporter Name / ২৯২ Time View
Update : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছর দেশ পরিচালনায় দেশের ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। তা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে ব্যাপক প্রভাব পড়েছে এই বিষয়ে একটি বই বের করার জন্য কমিটি গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) এই দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের বৈশাখের আগেই বাংলায় বই বের হবে। আজ রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈ-মাসিক সম্বনয় সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ১২ বছরে কী কী প্রকল্প অনুমোদন হয়েছে এই বই বিষয়টি উঠে আসবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর শাসন আমলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে। বিষয়গুলো একত্রিত করে আমরা বই বের করবো। বাংলাদেশের ওপর সমষ্টিক রিপোর্ট থাকবে। চলতি বছরের ১৫ এপ্রিলের মধ্যেই বই বের হবে।

সভায় অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছি। সচিব থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি সাংবাদিকেরা যেন অবাধে তথ্য পেতে পারি। সাংবাদিকদের কাজে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আমরা কয়েকটি বিভাগ নিয়ে সভা করেছি। আমাদের অনেক ক্ষেত্রে অগ্রগতি অনেক ভালো হয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বাংলায় রিপোর্ট প্রণয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের প্রত্যেক কপি বাংলায় বাধ্যতামূলক করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হলে বাংলায় রিপোর্ট লিখতে হবে। বিআইডিএস-এর প্রধানকে বলা হয়েছে প্রতি তিন মাস পর বাংলাদেশের সার্বিক উন্নয়নের রিপোর্ট দেওয়ার জন্য। আমরা টেম্পারিং রিপোর্ট চাই না, আমরা প্রকৃত রিপোর্ট চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca