• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

করোনার ভ্যাকসিন নিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

দিনাজপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের দ্বিতীয়
দিনে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার,
জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার)।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি, ২০২১) সকাল ১০:০০ টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সুপার দিনাজপুর মহোদয় ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। পুলিশ সুপার দিনাজপুর মহোদয় ভ্যাকসিন গ্রহণের পর অন্যান্য পুলিশ সদস্যগণ করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ অগ্রাধিকার হিসেবে এ ভ্যাকসিন পাচ্ছে। করোনার ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা ভ্রান্ত ধারণা। ফোর্সদের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমরাই প্রথমে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি।

পুলিশ সুপার দিনাজপুর মহোদয় আরো বলেন, ভ্যাকসিন গ্রহণের পর কোন অসুবিধা বোধ করছিনা। এটা একটা মানসিক বিষয়। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে এটি অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করবো ভ্যাকসিন গ্রহণ করার জন্য। আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন প্রদানের বুথ রয়েছে যেখানে গড়ে! প্রতিদিন একশত পুলিশ সদস্যকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পুলিশ সুপার দিনাজপুর মহোদয় বলেন, সারা বিশ্বে মাত্র কিছু দেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আজকে আমরা আগাম এ ভ্যাকসিন নিতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category