• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ‘ড্যান্ডি হৃদয়’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

উদ্ধার চাইনিজ রাইফেলের ৯ রাউন্ড গুলি, শটগানের কার্তুজ, চাপাতি ও ছোরাসহ দেশীয় অস্ত্র; বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ২০ জন

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে হৃদয় ওরফে ‘ড্যান্ডি হৃদয়’ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে চাইনিজ রাইফেলের ৯ রাউন্ড গুলি, শটগানের এক রাউন্ড সিসা কার্তুজ, চাপাতি, ছোরাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী মডেল থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হৃদয় ওরফে ‘ড্যান্ডি হৃদয়’কে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত আরও ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি, সামারি ট্রায়ালের আসামি এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, একজন ব্যক্তির কাছ থেকে রাইফেলের গুলি, শটগানের কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযানের পাশাপাশি অবৈধ অস্ত্র ও অপরাধী চক্রের বিরুদ্ধে নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নরসিংদী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca