• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অ্যাপোলো হাসপাতাল কলকাতার ডাক্তার লিস্ট, ঠিকানা, ফোন নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের নিয়ম লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা

প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন শফিকুল ইসলাম। দুই বছরেও তেমন আয় করতে না পেরে খালি হাতে দেশে ফিরে আসেন। বেকার জীবন তখন তাঁর কাছে পরিবারের বোঝা মনে হয়েছিল। সেই শফিকুলই এখন নিজের খামারে আয় করছেন মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা, আর অন্য একজনের কর্মসংস্থানও করেছেন। শফিকুল ইসলাম (শফিক) শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও শফিকুলের বক্তব্যে জানা যায়, দেশে ফিরে সামান্য পুঁজি নিয়ে তিনি ৫০টি হাঁস দিয়ে 'যমুনা হাঁসের খামার' নামে খামার শুরু করেন। তিন বছর ধরে চলা এই খামার থেকে এখন তাঁর নিজের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আরও একজন সেখানে কাজ করে জীবিকা চালাচ্ছেন। শফিকুলের সাফল্য দেখে এলাকার ও আশপাশের অনেক যুবক এখন হাঁস পালনে আগ্রহ দেখাচ্ছেন।
খামার বড় করার পথে বড় বাধা পুঁজি, বলছেন শফিকুল। তাঁর অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর থেকে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য যে স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, তা প্রকৃত খামারি বা উদ্যোক্তারা পান না।
শফিকুল বলেন, আমি কম সুদে ঋণ পেলে সেই টাকায় খামার আরও বড় করতে পারতাম। তাতে আরও অনেক মানুষের কর্মসংস্থান হতো।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান বলেন, উপজেলার সব খামারিকে খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান, এ মুহূর্তে তাঁদের হাতে ঋণের কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। তবে বরাদ্দ এলে শফিকুলকে বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca