• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবারে রিজিক বৃদ্ধির জন্য কোন দোয়া পড়বেন? সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, বকেয়া নিয়ে নতুন নির্দেশনা এমবাপ্পের শূন্যতা, ইতালির সামনে ফ্রান্সের ব্যর্থতা জাতিসংঘের COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান পটিয়ায় মেজবান খেতে গিয়ে টানা চার দফায় সোনার দামে বড় পতন, আবারও কমল দাম কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ইরানের নতুন ক্ষেপণাস্ত্রনগর উন্মোচন, যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

টানা চার দফায় সোনার দামে বড় পতন, আবারও কমল দাম

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের এই সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। চার দফায় সব মিলিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্যবান এই ধাতুর দাম সমন্বয় করেছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অব প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মান অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগের দিন বুধবার (১১ নভেম্বর) সকালেও সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এরও আগে ৬ নভেম্বর একই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে চার দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে। আগে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা দরে বিক্রি হওয়া এই সোনার দাম এখন নেমে এসেছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। ফলে ধারাবাহিক দরপতনে দেশের বাজারে সোনার দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca