• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতাও স্থগিত করেছেন আদালত। ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গত ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের নির্দেশনা কার্যকর থাকছে।

বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিভাগের একটি আদেশে বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ দায়ের করা হয়। বুধবার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবরের কমিটি বাতিলের নির্দেশনা আবার কার্যকর থাকার সুযোগ তৈরি হয়।

এদিকে আদালতের আদেশের পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানোর নির্দেশনা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca