• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি ‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি খরচ মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত বিকাশ অ্যাপে নতুন গেম জোন, কীভাবে জিতবেন পুরস্কার? হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই ভারতের ভাবনা ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী,

হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তবে এ ঘটনার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’। তবে ড্রোনটি কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরএনএ প্রকাশিত ড্রোন ভূপাতিত হওয়ার কয়েকটি ছবিও সামনে এসেছে। ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হলেও সেগুলোর সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার ইরানের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও নৌ চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সূত্র: আল জাজিরা, আইআরএনএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca