• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, গতি ১৪০ কিমি সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি ‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি খরচ মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত বিকাশ অ্যাপে নতুন গেম জোন, কীভাবে জিতবেন পুরস্কার?

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইরানের প্রায় ৪৪১ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ইউরেনিয়ামের মজুত কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে, তা যাচাই করা সম্ভব হচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) ভিয়েনায় প্রকাশিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১৩ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রয়োজনীয় পরিদর্শন করতে না পারায় সংস্থাটি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান মজুত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারছে না।

তবে ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়ামের হিসাবটি বর্তমান মজুতের পরিমাণ নয়। ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আইএইএর সর্বশেষ হিসাব ছিল এটি। ওই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল, যা অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি। হামলার পর এর কতটুকু অক্ষত রয়েছে বা কোথায় সরিয়ে নেওয়া হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি প্রতিবেদনে বলেন, ইরানের আগে ঘোষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য হারানোর পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্যও সংস্থাটির হাতে নেই।

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে। পরবর্তী সময়েও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম স্বাভাবিক হয়নি। ফলে ইউরেনিয়ামের মজুত, পারমাণবিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সরঞ্জামের বর্তমান অবস্থা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগও এখনো কার্যকর আলোচনায় রূপ নেয়নি।

গ্রোসি ইরানকে ধাপে ধাপে পরিদর্শন কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, কারিগরি ও পর্যায়ক্রমিক পদক্ষেপের মাধ্যমে আইএইএর পরিদর্শকদের ফিরিয়ে আনা সম্ভব। এতে স্বাভাবিক নজরদারি ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বৃহত্তর সমঝোতার জন্য আস্থার পরিবেশ তৈরি হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে অন্যত্র স্থানান্তরের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে আইএইএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনের সুযোগ না থাকায় দেশটির পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইরানও দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca