• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
মোবাইলের দাম ব্যাংক ব্যালান্সের চেয়ে বেশি? বিল গেটস সবচেয়ে কম বয়সে অধিনায়ক, অবিশ্বাস্য কীর্তি বৈভবের ঢাবিতে ভর্তির আবেদনে আরও সময় চান শিক্ষামন্ত্রী, কারণ জানালেন নিজেই কোন ইমোজির কী বাংলা অর্থ? ১৫০+ জনপ্রিয় Emoji অর্থ জেনে নিন ল দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থসহ: বাছাই করা সুন্দর ও আধুনিক নাম সরকারি হওয়ার পথে ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজ বৃত্তি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, জানাল মাদ্রাসা বোর্ড বয়সভেদে প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, জানুন সঠিক হিসাব টানা পাঁচ মাস বিদ্যুৎহীন বাংলাদেশের ৩৫ গ্রাম, দুর্ভোগে ১০ হাজার মানুষ তারা আরও বলেন, ‘পালপাড়ার সব মানুষের পক্ষ থেকে মির্জা ফয়সল আমিন ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সরকারি হওয়ার পথে ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজ

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মিজানুর রহমান, বাগমারাঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তাহেরপুর ডিগ্রি কলেজ সরকারি হওয়ার প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। কলেজটির সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১১ নভেম্বর মাউশি থেকে ইস্যু করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে রাজশাহী অঞ্চলের চারটি বেসরকারি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। তাহেরপুর ডিগ্রি কলেজ ছাড়াও তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, নওগাঁর আত্রাই মহিলা ডিগ্রি কলেজ এবং বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রি কলেজ।

চিঠি অনুযায়ী, নির্ধারিত ছক মোতাবেক কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরেজমিন পরিদর্শনের এই নির্দেশনা সরকারিকরণের চূড়ান্ত ঘোষণা নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ। পরিদর্শন প্রতিবেদন যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তাহেরপুর ডিগ্রি কলেজ সরকারিকরণের এই উদ্যোগে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আ ন ম সামসুর রহমান মিন্টুর আন্তরিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি এ পর্যায়ে এসেছে। প্রতিষ্ঠানটি সরকারি হলে বাগমারা ও আশপাশের এলাকার বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ আরও সুগম হবে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে ঐতিহাসিক তাহেরপুরে রাজা কংস নারায়ণের প্রাচীরবেষ্টিত রাজপ্রাসাদ এলাকায় কলেজটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca