• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ের পরও অক্ষত থাকবে রোনালদোর স্মৃতি, পাচ্ছেন বিশেষ সম্মাননা শক্তিশালী হচ্ছে লঘুচাপ, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪ লক্ষ্মীপুরে নারিকেলের বাম্পার ফলন, বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি গিনিতে সোনার খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ ডিসেম্বরের মধ্যেই এইচএসসির বিশেষ পরীক্ষার ফল, জানালেন শিক্ষামন্ত্রী দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ রূপসায় রাস্তার পাশে রাখা ডাম্পার ট্রাকে আগুন, দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর

জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা, পরিবেশদূষণ রোধ, প্লাস্টিক বর্জন এবং প্রকৃতি রক্ষার দাবিতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি।

শনিবার (১৪ নভেম্বর) খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও জলবায়ু ন্যায্যতার পক্ষে বিভিন্ন দাবি ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—‘From Independence to Resilience – No Future Without Nature’। অর্থাৎ স্বাধীনতা থেকে সহনশীলতার পথে, প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নেই। পাশাপাশি ‘#FossilFreeFuture’ স্লোগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার আহ্বান জানানো হয়।

এ কর্মসূচির গুরুত্বপূর্ণ বার্তাগুলোর মধ্যে ছিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য ফেলা বন্ধ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা।

প্লাস্টিক বর্জ্য বর্তমানে নদী, খাল, জলাশয়, মাটি ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার জলবায়ু সংকটকে আরও তীব্র করছে। এ পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকদের বার্তার মূল কথা—শুধু জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেই হবে না, দৈনন্দিন জীবনেও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিকের বিকল্প ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার নিশ্চিত করতে হবে।

জলবায়ু সংকট মোকাবিলা ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লড়াই কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব।

প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, প্লাস্টিকমুক্ত ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়াই হোক আগামী প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca