• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name / ৪০৫ Time View
Update : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন, প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগীতা,উপস্থিত বক্তব্য,(ভাষা দিবসের ওপর) পুরস্কার বিতরণ ও আলোচনাসভা।
রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারী কলেজ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুস্তস্থাবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় নাচোল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ কন্সফারেন্স রুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা বেগম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আল গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার । আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নাচোল (১)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াবের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নেজামপুর ইউনিয়ন আাওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান, আব্দুল হক ও বঙ্গবন্ধু পরিষদের নাচোল উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca