• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার মরুতে আইএসের ২১ যোদ্ধা নিহত

Reporter Name / ১৬৪ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার মরু অঞ্চলে আইএসের ২১ যোদ্ধা নিহত হয়েছে বলে বিবৃতি প্রকাশ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

শনিবারের বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ইরাক সীমান্তের হোমস প্রদেশের বিপুল অঞ্চলে গত ২৪ ঘণ্টায় এই বিমান হামলা চালানো হয়েছে। এসময় ১৩০টির বেশি বিমান হামলা চালানো হয়।

বলা হয়, সরকারি ও মিত্র বাহিনীর ওপর আইএসের কয়েক দফা হামলায় দামেস্কোপন্থী আট মিলিশিয়া নিহত হয়েছেন। এরপরেই রাশিয়া এই অভিযান চালিয়েছে। পূর্বাঞ্চলীয় দির ইজ্জর এলাকায় সবচেয়ে বেশি আইএস যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সীমান্তের কাছেই এই এটির অবস্থান।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, গত কয়েকমাস ধরেই আইএসের ছোট ছোট গ্রুপ ও তাদের যানবাহন নিশানা করে মরু অঞ্চলে অভিযান চালিয়েছে রাশিয়া। আইএস যোদ্ধাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন। কারণ তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category