• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ

সমুদ্র এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে সিরাজগঞ্জ জেলাজুড়ে। গত ১৯ নভেম্বর থেকে জেলার অধিকাংশ এলাকায় ঘন কুয়াশা, বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। গতকাল থেকে আজ পর্যন্ত দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় জনজীবনে শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে নভেম্বর মাসের এ সময়ে সিরাজগঞ্জ অঞ্চলে শীতের তীব্রতা বেশ ভালোভাবেই অনুভূত হতো। তবে চলতি বছর এখন পর্যন্ত দিনের বেলায় তুলনামূলক গরম আবহাওয়া বিরাজ করছিল। কিন্তু গত দুই দিনের বৃষ্টি, ঘন কুয়াশা ও আবহাওয়ার পরিবর্তনে পরিস্থিতি অনেকটাই ভিন্ন হয়ে উঠেছে।

বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। পাশাপাশি তাপমাত্রা কমে যাওয়ার অনুভূতিতে শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষের মধ্যে শীতজনিত দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। অল্প সময়ের ব্যবধানে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।

এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে সুরক্ষিত রাখা, প্রয়োজন অনুযায়ী গরম পোশাক ব্যবহার এবং বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন কতদিন স্থায়ী হবে এবং শীতের তীব্রতা কখন বাড়বে, তা আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাসের ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca