• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

এসিআই মোটরসে নিয়োগ, বেতন ছাড়াও মিলবে নানা সুযোগ-সুবিধা

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির রিটেইল ফাইন্যান্স বিভাগে সিনিয়র/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে।

প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় কথ্য ও লিখিত যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং ও উপস্থাপনার কাজে দক্ষতা থাকতে হবে। এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে পারদর্শিতাও প্রয়োজন।

নিয়োগপ্রাপ্তদের ঢাকায় অফিসভিত্তিক পূর্ণকালীন দায়িত্ব পালন করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি নির্বাচিত কর্মীরা টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা ও গ্র্যাচুইটি সুবিধা পাবেন। এ ছাড়া দুপুরের খাবার, প্রতিবছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর ২০২৬।

নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

বিভাগ: রিটেইল ফাইন্যান্স

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে কথ্য ও লিখিত যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং ও উপস্থাপনার কাজে পারদর্শী হতে হবে। এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস।

আবেদনের শুরু: ৫ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca