• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও ও দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। বিশেষ করে বিদ্যুৎনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca