• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয় ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা পাকিস্তানে কমল পেট্রোলের দাম শীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজ রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির নাচোলে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত আইসিজের রায়ে রোহিঙ্গাদের আশা, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ১ রুপি কমিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে একই সঙ্গে হাই-স্পিড ডিজেলের দাম ২ রুপি বাড়ানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (ওগরা) জারি করা বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ রুপি। ওগরা জানিয়েছে, নতুন মূল্য ২৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও ইরানের হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারের দামের ওঠানামার প্রভাব দ্রুত স্থানীয় বাজারে সমন্বয় করতে জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন এনেছে পাকিস্তান সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে পাক্ষিক ও পরে সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনার পরিবর্তে এখন থেকে দৈনিক ভিত্তিতে মূল্য পর্যালোচনা করা হচ্ছে। স্বচ্ছতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ওগ্রার ওয়েবসাইটে প্রতিদিন জ্বালানির দাম প্রকাশ করা হচ্ছে।

পেট্রোলের মূল্য নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ফর্মুলায় পাকিস্তান স্টেট অয়েলের (পিএসও) সংশ্লিষ্ট কার্গোর প্রকৃত আমদানি ব্যয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। দৈনিক মূল্য নির্ধারণের সময় সর্বশেষ কার্গোর তথ্য পাওয়া না গেলে আগের কার্গোর প্রিমিয়াম, আনুষঙ্গিক ব্যয় ও শুল্ক বিবেচনায় নেওয়া হবে।

স্থানীয় রিফাইনারিগুলোর ক্ষেত্রে আপাতত ৭ মার্চ ২০২৬ সালের যুদ্ধপূর্ব শুল্ক, প্রিমিয়াম ও আনুষঙ্গিক ব্যয়ের হার ৩০ দিনের জন্য নির্ধারিত রাখা হয়েছে। নতুন ব্যবস্থায় আমদানি মূল্য ও রিফাইনারি পর্যায়ের দামের পার্থক্য পেট্রোলিয়াম লেভি হিসাবে জমা হবে এবং এর সুবিধা পেট্রোলের দামে সমন্বয় করা হবে।

জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে পাকিস্তান সরকার গত ৩০ অক্টোবর মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তনের অনুমোদন দেয়। নতুন ব্যবস্থার মাধ্যমে বিশ্ববাজারের দামের পরিবর্তন দ্রুত স্থানীয় বাজারে প্রতিফলিত হবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca