• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বেতন বাড়ানোর দাবিতে সোমবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর আগে সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকেরা। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।

পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়কে জড়ো হন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল।

এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকেরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এরপর শ্রমিকেরা মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, শ্রীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। সূত্র: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca