• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই সদস্য সাবেক ছাত্রনেতা আতিকের আশু সুস্থতা কামনা, দোষীদের গ্রেপ্তার দাবি

Reporter Name / ২৮১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সম্মানিত সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মু.আতিকুর রহমান সুমনের আশু সুস্থতা কামনা এবং হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে হাতের রগ কেটে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই।
বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই আহ্বায়ক আসলাম-উদ-দৌলা (সাধারণ সম্পাদক রাজশাহী প্রেসক্লাব) এবং সদস্য সচিব খালেদ হাসান বিপ্লব (সাবেক সেক্রেটারী রাবি ছাত্রলীগ) রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সংগঠনের সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আতিকের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলন কর্মসূচিতে নামার ঘোষণা দেয়া হয়।
এরআগে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে নেতৃবন্দ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাবেক ছাত্রনেতার উপর বর্বর হামলা জেলা শহরসহ সারাদেশের শান্তিকামী মানুষকে আতংকিত করেছে। যখন চাঁপাইনবাবগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতিকে পেছনে ফেলে শান্তি প্রতিষ্ঠায় দল-মত-নির্বেশেষে সবাই একতাবদ্ধ ঠিক সেসময়ে এই ন্যাক্কারজনক ঘটনায় জনগণ বিক্ষুব্ধ। সারাদেশের মানুষ নিন্দা জানাচ্ছে। হামলার ঘটনায় একজন বিএনপি নেতার নিকট আত্মীয়ের (ভাতিজা) নাম এসেছে। অপরাধী যে দলের হোক না কিংবা যে নেতার আত্মীয় হোক না কেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বর্তমান সময়ে সরকার সচেষ্ট আছে যেন অপরাধ করে কেউ পার পেয়ে না যায়। আইনের প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধের পরিধি বেড়েছে। একে কোনভাবে ক্ষুণ্ন হতে দেয়া যাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category