• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

শিবগঞ্জে উপ-নির্বাচন, কেন্দ্র নিয়ে চরম শঙ্কায় ভোটাররা

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেস্ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ই ফেব্রুয়ারি ২০২১ তারিখ । এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ভোলামারি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় । কিন্তু ভোট দেয়াটা যেন চরম এক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে এই ওয়ার্ডের ভোটারদের জন্য । স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকটি নির্বাচনের প্রায় প্রত্যেকবারই ভোটের দিনে বিশৃংঙ্খলা সৃষ্টি হয়েছে এই কেন্দ্রে । এমনকি ভোট কেন্দ্রে সংঘর্ষকে কেন্দ্র করে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর সহ অসংখ্য মানুষ আহত হয়েছে বলেও প্রকাশ করেন এলাকাবাসী । ঐ ওয়ার্ডের ভোটার মো: সানাউল্লাহ ও রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন ভোটার বলেন, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ অত্যান্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়ে আসছে । প্রত্যেক নির্বাচনেই এই কেন্দ্রে বহিরাগত কিছু দুর্বৃত্ত এসে বিভিন্ন বিশৃংখলা সৃষ্টি করে থাকে । আমরা জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছি । এমন আশংকা নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে আপাতত জীবনের ভয়ে কেউ ভোট দিতে যেতে চাচ্ছে না । প্রশাসন যদি পর্যাপ্ত নিরাপত্তা দেন তাহলে আমরা ভোট দিতে যাব ।

একই ওয়ার্ডের ভোটার বীর মুক্তিযোদ্ধা মো: আফসার হোসেন বলেন, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র । প্রত্যেক নির্বাচনেই এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় থাকে । একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি নিজের ভোট দিতে যেতেও ভয় পাচ্ছি এই কেন্দ্রে । স্বাধীন দেশে নিজের ভোট যেন আমরা নির্বিঘ্নে দিতে পারি, সরকার এবং স্থানীয় প্রশাসনের নিকট এই দাবী জানাই । তবে উক্ত কেন্দ্রের পাশে বসবাসরত মোহবুল আলম, হায়দার আলী ও শফিকুল ইসলাম নামক কয়েকজন ভোটার বলেন, এই কেন্দ্রে তেমন কোন অঘটন ঘটেনি । আমরা ভালোভাবেই এই কেন্দ্রে ভোট দিতে পারি ।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: মাহবুবুল কবির জানান, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে আমরাও অবগত আছি । সেই অনুযায়ীই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category