• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

আজ যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্রের আওতাধীন এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে উপকেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca