• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আরইটিএনকে সরানোর নির্দেশ মার্কিন সরকারের

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান আরইটিএনকে নিষিদ্ধ করা হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন সরকার।

বাণিজ্য বিভাগের শিল্প ও নিরাপত্তা ব্যুরো বিজ্ঞপ্তিতে বলেছে, আরইটিএন এমন ‘অযাচিত ও অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে, যা শত্রুভাবাপন্ন বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সম্পর্কে ২০১৯ সালের একটি নির্বাহী আদেশে চিহ্নিত করা হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আরইটিএন এবং এর উত্তরসূরি প্রতিষ্ঠানগুলোকে মার্কিন নেটওয়ার্ক থেকে তাদের সব সরঞ্জাম অকার্যকর করে অপসারণ করতে হবে। সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে সরবরাহ বা স্থাপন করা সব সরঞ্জামের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের দেওয়া সব সেবা বন্ধ করতে হবে।

আরইটিএন তাদের ওয়েবসাইটে নিজেদের একটি ইউরেশীয় নেটওয়ার্ক হিসেবে পরিচয় দিয়েছে। প্রতিষ্ঠানটির তারের নেটওয়ার্ক রাশিয়ার মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করে। ২০১৩ সালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটিকে রাশিয়ার শীর্ষস্থানীয় পাইকারি টেলিযোগাযোগ ও ব্যাকবোন সরবরাহকারী হিসেবে বর্ণনা করা হয়েছিল। সূত্র:রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca