• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নারীও শিশু নির্যাতণ দমন আইনে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে এক শিশুকন্যার জননী এক গৃহবধুকে (২৬) ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের মামলায় মো.করিম (২৯) নামে এক যুবককে
যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দিয়েছে। বৃহস্পতিবার(১৯’নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস দেন আদালত।
দন্ডিত করিম শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের তাজিবুল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান,২০১৭ সালের ১৯ এপ্রিল রাতে বিয়ের প্রলোভনে নির্যাতিতা গৃহবধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি আমবাগানে ধর্ষণ করেন করিম।কিন্তু এরপর তাকে বিয়ে করতে অস্বীকার করলে গৃহবধু দু’দিন পর ২১ এপ্রিল শিবগঞ্জ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ পরিদর্শক(এসআই) গৌতম চন্দ্র মালী ২০১৭ সালের ১২ জুলাই করিমসহ ৪জনকে অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য,প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত করিমকে একমাত্র দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.রেজাউল করিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca