• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানে ক্রেস্ট ও সম্মাননার ভূষিত হলেন পাইকগাছার ইউএনও

Reporter Name / ২৬৯ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

মোঃ ফসিয়ার রহমান :- পাইকগাছা উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন পাইকগাছার জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র গ্রহণ করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিসরুপ সম্মাননা লাভ করায় পাইকগাছা উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী পাইকগাছা প্রেসক্লাব,মফস্বল সাংবাদিক ফোরাম সহ পাইকগাছা উপজেলা বাসীর পক্ষ থেকে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী- কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category