• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

পঞ্চম ধাপে নোয়াখালীর ভাসানচর পৌঁছেছে ২২৫৭ রোহিঙ্গা !

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

বিশেষ প্রতিনিধি : নোয়াখালীল হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের পঞ্চম ধাপের প্রথম পর্যায়ে দুই হাজার ২৫৭জন রোহিঙ্গা শরণার্থী ভাসানচরে পৌঁছেছে। বুধবার (৩ মার্চ) দুপুর ২টায় নৌবাহিনীর ছয়টি জাহাজে করে তাদের ভাসানচরে এসে পৌঁছায়। এ নিয়ে ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা ১২ হাজার ছাড়ালো।

এর আগে, সকালে নৌবাহিনীর ছয়টি জাহাজ ২২৫৭ জন রোহিঙ্গা নিয়ে ভাসান চরের উদ্দেশ্যে রওনা হয়। উখিয়া হইতে চট্টগ্রাম আসার পথে অসুস্থ হওয়ায় ২ জন রোহিঙ্গা লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। ৫ম ধাপে আগত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ মহিলা ও ১০২৯ শিশু রয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, দুই হাজার ২৫৭জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়েছে। পরে সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ করা হয়। ব্রিফ শেষে তাদের ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছান এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদের রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category