• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরের মায়ার তিন মেয়ের পড়াশুনার দায়িত্ব নিল প্রশাসন

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

মুহাম্মদ মনজুর হোসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বসবাসের জন্য একটি ঘর ও জীবিকা নির্ভয়ের জন্য একটি নতুন নৌকা পেতে যাচ্ছেন লক্ষ্মীপুরের সেই নৌকার মাঝি সংগ্রামী নারী মায়া বেগম। একই সঙ্গে তার ৩ মেয়ের পড়াশুনার চালিয়ে যাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ মায়ার হাতে নগদ ১০ হাজার অনুদানের চেক তুলে দেন। এসময় জেলা প্রশাসক এ ধরণের অন্য কারো খোঁজ ফেলে তাদের পাশে দাঁড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, মায়া বেগমের পিতা নুরুল আমিন, স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেন, সাংবাদিক সাইদুল ইসলাম পাবেল, মো: রবিউল ইসলাম খান, জুনায়েদ আহমদ উপস্থিত ছিলেন।

এদিন আনুষ্ঠানিকভাবে মায়াকে প্রধানমন্ত্রীর উপহারসহ (১লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে ঘর) ও তার পরিবারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন। এ ছাড়া তার জীবিকার জন্য একটি নৌকা দেওয়ার কথাও বলা হয়েছে। তাকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঝড় বৃষ্টির মধ্যেও যে নারী খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ করছে। সেটি উপলব্ধি করেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়ার স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে তার তিন কন্যার উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন পূরণের দায়িত্বও নেয়া হয়েছে। সরকারি এ সহায়তার মাধ্যমে তাদের দারিদ্র বিমোচনসহ তিন কন্যার উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন পূরণ হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় মায়া ও তার পরিবারের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।
এদিকে এমন খবরে মায়ার অনুভূতি জানতে চাইলে তিনি বেশ খুশি ও আনন্দিত হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই অনুভূতি প্রকাশ করেন তার বাবা নুরুল আমিন ও ইউপি মেম্বার।
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের ওয়াপদা খালে খেয়া পারাপার করে দিন যাপনসহ জীবন সংগ্রামে লড়ছেন মায়া বেগম। যাত্রীদের থেকে নেয়া টাকায় স্বামীর রেখে যাওয়া তিন কন্যা সন্তানকে নিয়ে ঢিমেতালে চলছিল তার সংসার। সম্প্রতি মায়ার সংগ্রামী জীবন নিয়ে সংবাদ প্রকাশ হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। নজর আসে জেলা/ উপজেলা প্রশাসনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category