• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম।

রাজশাহীতে দোকানে সশস্ত্র হামলা-লুটপাট, নিরব পুলিশ

Reporter Name / ২৮৫ Time View
Update : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

রাজশাহীতে দোকানে সশস্ত্র হামলা-লুটপাট, নিরব পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজের সামনে এক মুদি দোকানে সশস্ত্র হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়া ওই মুদি দোকনদারকে ‘প্যাকেট করে’ কিশোরগঞ্জ পাঠিয়ে দেয়া ও তার ছেলেকে গুম করে ফেলার হুমকির অভিযোগও উঠেছে। গতকাল শুক্রবার (৫ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী প্রেসক্লাবে জরুরী এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তোভোগী ওই মুদি দোকানীর নাম মো. সিরাজুল ইসলাম। তিনি নগরীর বোয়ালিয়া থানাধীন পাঁচানী এলাকার বাসিন্দা। আর অভিযুক্তরা হলেনÑ রাজশাহী বিশ^বিদ্যালয়ের পরিবহণ শাখার কর্মচারি মো. মতিউর রহমান (৫৫), তার স্ত্রী মোসাঃ মিতা (৩৮), ছেলে মো. মেরাজ (১৮) ও মেয়ে মোসাঃ মৌ (২৫)।
সংবাদ সম্মেলনে মো. সিরাজুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাবি কর্মচারি মতিউর ও তার পরিবারের সদস্যরা আমার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় আমার দোকান ঘরে রড-হাসুয়াসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, দোকানের সকল মালামাল ভাংচুর করে। এ সময় বিকাশ ও ফ্লেক্সিলোডের ৫০ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ভাংচুর করে তারা। বর্তমানে তারা আমাকে ‘প্যাকেট করে’ কিশোরগঞ্জ পাঠিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।
সিরাজুলের স্ত্রী মোসা: নূরী বেগম জানান, তিনি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে অফিস সহায়ক হিসেবে কর্মরত। আসামীরা তার স্ত্রীর চাকরি খেয়ে নিবে বলেও হুমকি দিচ্ছে। এতবড় ঘটনা ঘটলেও থানা পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। পরে ১৬ ফেব্রুয়ারি বাধ্য হয়ে রাজশাহী কোর্টে মামলা করা করি। তবে আসামীরা প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। আমার বড় ছেলে মো. ফাহিম শাফি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে সিভিল বিভাগে দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত। তবে তার পরীক্ষা চলমান রয়েছে। তাকেও হয়রানীমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে আসামীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার হামলা ও লুটপাটের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায় নি। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আদালতের নির্দেশনা পাওয়া গেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category