• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো-ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ ভাষণের উপরে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নাচোল থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপিত হয়েছে।

আজ রোববার বিকেলে থানা চত্বরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে অনুষ্ঠনের সূচনা লগ্নে কেক কর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
আনন্দ উদযাপনে সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
এসময় প্রধান উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা বেগম, সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার)মতিউর রহমান, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম, হাসান, সহকারী দুলাল উদ্দিন, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, সমাজসেবা অফিসার আল গালিব, মৎস্য অফিসার শামীম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক হাবিবুর রহমান সহকারী প্রোগ্রামার অফিসার আতিকুল রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, থানার সকল কর্মকর্তা কর্মচারী ও আনসার বাহিনীবৃন্দ।
এসময় ঐতিহাসিক ৭ মার্চের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category