• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু

গোমস্তাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, গোমস্তাপুর থানা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে নান কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষন প্রচার ও আলোচনা সভা। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলকাপ গান অনুষ্ঠিত হয। এছাড়া সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসসহ উপজেলা,পৌর আওয়ামলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের মহাসাবেশ ও গোমস্তাপুর থানা পুলিশ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে থানা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category