• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘা থানায় ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আনন্দ উদযাপিত!

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

সাজ্জাদ মাহমুদ সুইট
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।

“রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো-ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ ভাষণের উপরে রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে বাঘা থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপিত হয়েছে।

৭ই মার্চ ( রবিবার) বিকেলে থানা চত্বরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে অনুষ্ঠনের সূচনা লগ্নে বেলুন উড়িয়ে ও কেক কর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।

আনন্দ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।

এসময় প্রধান উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ২( রাজশাহী জেলা) মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্যা: লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক মেয়র আক্কাস আলী, অধ্যক্ষ নসিম উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, থানার সকল কর্মকর্তা কর্মচারী ও আনসার বাহিনীবৃন্দ।

এসময় ঐতিহাসিক ৭ মার্চের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca