• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু

RAB-5 এর অভিযানে ০৫ জন আফিম উৎপাদনকারী গ্রেফতার

Reporter Name / ৪২৮ Time View
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু।।গত ৬ মার্চ-২০২১ ইং তারিখে জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রক কর্মকর্তা জয়পুরহাট জেলার পুরানাপৈল বনখুর নামক স্থানে বিশাল এলাকা জুড়ে চাষকৃত অবৈধ আফিম উৎপাদনকারী পপি গাছের ক্ষেত পরিদর্শন করে দ্রুত এসব গাছ অপসারনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেন, । তথাপি কতিপয় ব্যক্তি পপি গাছগুলো অপসারণ না করলে RAB-5, সিপিসি-৩, জয়পুরহাট RAB ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গত ৬ মার্চ ২০২১ ইং জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল বনখুর এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, অবৈধভাবে প্রায় ১১ বিঘা জমি হতে বিপুল পরিমাণ আফিম উৎপাদনকারী পপি গাছ- ৪,২৩,৫০০ (চার লক্ষ তেইশ হাজার পাঁচশত) টি ও পপির ফল- ১৬,৯৪,০০০ (ষোল লক্ষ চুরানব্বই হাজার) পিস উদ্ধার করা হয় এবং অবৈধভাবে আফিমের মূল উপাদান পপি গাছ উৎপাদনকারী ১। শ্রী রাজেন্দ্রনাথ দাস (৬০), পিতা- মৃত বিপুল চন্দ্র দাস, ২। মোঃ নইমুদ্দিন মন্ডল (৬০), পিতা- মৃত রুপচাঁন মন্ডল, উভয় সাং-বনখুর, ৩। মোঃ গোলাম মোস্তফা (৬৫), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং-বড়তাজপুর, সর্ব থানা- জয়পুরহাট সদর, ৪। মোঃ রিপন সর্দার (৩৭), পিতা- মোঃ আব্দুল রউফ @ রবু, সাং-পুর্ব বালিঘাটা, ৫। শ্রী নেপাল চন্দ্র দাস (৫২), পিতা- মৃত কুমুন্ড বিহারী দাস, সাং-বালিঘাটা বাজার (১নং ওয়ার্ড), উভয় থানা-পাঁচবিবি, সকলের জেলা- জয়পুরহাটদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category