• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলা সেই চালক-হেলপার গ্রেফতার

Reporter Name / ৩২৪ Time View
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

সম্প্রতি রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে RAB -১০।

আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন RAB-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। গ্রেফতার বাসচালক ও হেলপার হলেন- মো. সবুজ (২৫) ও মো. নাহিদ (১৯)।

এ ব্যাপারে তিনি বলেন, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।

এ সময় মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আরও বলেন, এ বিষয়ে আজ বিকেলে কুর্মিটোলা র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
গত ৭ মার্চ কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটে। এরপর ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও চিত্রে দেখা যায়, ওইদিন সকাল পৌনে ৯ টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে মাটি থেকে তোলেন। ভিডিও চিত্রেই দেখা যায়, গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca