• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

রহনপুর রেলস্টেশন সফরে রেলমন্ত্রী: পূর্ণাঙ্গ রেলবন্দর করার আশ্বাস

Reporter Name / ৩২৮ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

রহনপুর রেলস্টেশন সফরে রেলমন্ত্রী: পূর্ণাঙ্গ রেলবন্দর করার আশ্বাস

শফিকুল ইসলাম,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনসহ এলাকাবাসীর করা বিভিন্ন দাবী পূরণের আশ্বাস দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি শুক্রবার বিকেলে রহনপুর রেলস্টেশন পরিদর্শনে এসে উপস্থিত জনতার সামনে এ কথা বলেন। তিনি বলেন বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। রহনপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। সেহেতু বর্তমানে চালুকৃত বাংলাদেশ –ভারত-নেপাল-ভুটান বাণিজ্যরুট অবিলম্বে রহনপুর দিয়ে চালু হবে। রহনপুর থেকে করোনাকালীন বন্ধ হওয়া সকল ট্রেন রমজানের আগেই চালু করা হবে। এছাড়া এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল আম পরিবহণের জন্য শীঘ্রই ম্যাঙ্গো ট্রেনও চালু করা হবে। এছাড়া অন্যান্য ফসল ও শাকসবজী পরিবহনের জন্য প্রত্যেক ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযোজন করা হবে যাতে কৃষকরা অতি অল্পখরচে পণ্য পরিবহণ করতে পারেন। এসময় উপস্থিত ছিলেন ডা. শামিলউদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সিনিয়র সহসভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, ছাত্রলীগ জেলা ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মৌসুমী আকতার স্মৃতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category