• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মুসলিম সম্প্রদায়কে সাহায্য করা নিউজিল্যান্ডের দায়িত্ব: জাসিন্দা

Reporter Name / ৩৪৮ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

মুসলিম সম্প্রদায়কে সাহায্য করার ক্ষেত্রে তার দেশের দায়িত্ব আছে বলেছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। এ হামলার ঘটনায় মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন জাসিন্দা। এছাড়া নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনও কঠোর করেন তিনি।

আজ শনিবার (১৩ মার্চ) কঠোর নিরাপত্তায় নিহতদের স্মরণানুষ্ঠানে কয়েকশ লোক যোগ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি এমন খবর দিয়েছে।

জাসিন্দা বলেন, নারী-পুরুষ-শিশুরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আমাদের দেশের মুসলমানদের ওপর যে আতঙ্ক নেমে এসেছে, কেবল কথা দিয়ে তা দূর করা সম্ভব হবে না।

জাসিন্দা আরও বলেন, সবাইকে নিয়ে একটি একীভূত জাতি গড়ে তুলতে হবে, যাতে আমাদের বৈচিত্র্য নিয়ে গর্ব করা যায় এবং এটাকে এমনভাবে বুকে আগলে রাখবে, যদি তাদের ডাকা হয়, তবে একনিষ্ঠভাবে দেশকে রক্ষায় এগিয়ে আসবে।

গত ২০১৯ সালের ১৫ মার্চে শুক্রবার জুমার নামাজের সময় এক খ্রিষ্টান উগ্রপন্থীর হামলায় অন্তত ৫১ মুসলমান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েক ডজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca