• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

নবজাতক কন্যার ঠাঁই হলো না বাবার বাড়িতে

Reporter Name / ৩১৬ Time View
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা রোকসানা খাতুন। বিয়ে হয় সাদুল্লাপুর এলাকার রাজা মিয়ার সঙ্গে। বিয়ের ২২ দিনের মাথায় তালাকের জন্য এ্যাফিডেভিট করে রাজা মিয়া। সম্প্রতি রোকসানার গর্ভে জন্ম হয় কন্যা সন্তান। এ সন্তানের ঠাঁই হয়নি বাবা রাজা মিয়ার বাড়িতে।

শনিবার (১৩ মার্চ) সরেজমিনে জানা যায়, উপজেলার সর্বানন্দন ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের রিকশা চালক লুৎফর রহমানের মেয়ে রোকসানা। প্রায় ৪ বছর আগে প্রথম বিয়ে হয়েছিল সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায়। সেখানে তালাকপ্রাপ্ত হয়ে পিতার বাড়িতে বসবাস করে রোকসানা। সেখান থেকে গাইবান্ধা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগে অনার্সে ভর্তি হয়। এ শিক্ষা জীবন চলাকালে রোকসানার দ্বিতীয় বিয়ে হয় নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মাহাবুর আলীর ছেলে রাজা মিয়ার সঙ্গে। এই রাজা মিয়াও আগে একটি বিয়ে করেছিলেন বামনডাঙ্গার কালীবাড়ী এলাকার এক মেয়েকে। এই মেয়েকে তালাক দেয় রাজা মিয়া। এ নিয়ে মামলা করে প্রথম স্ত্রী।

এ মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত ২০২০ সালের জুন মাসে রাজা মিয়া দ্বিতীয় বিয়ে করে রোকসানাকে। সংসারের প্রতি উদাসীন ও বেপর্দা-উৎশৃঙ্খল চলা ফেরার অভিযোগে ২ জুলাই ২০২০ ইং তারিখে অর্থাৎ বিয়ের ২২ দিনের মাথায় গাইবান্ধা নোটারী পাবলিক কার্যালয়ে রোকসানাকে তালাকের এ্যাফিডেভিট সম্পাদন করে রাজা মিয়া। এরপরও প্রায় ৩ মাস রোকসনার সঙ্গে দাম্পত্য জীবন চলার একপার্য়ে রাজা মিয়া ঢাকাস্থ মুসলিম সুইটস নামের একটি দোকানে চাকুরি নেয়। সেই থেকে স্ত্রীর সঙ্গে তেমন কোন যোগাযোগ না করে ঢাকায় অবস্থান করেছে রাজা মিয়া। এর মধ্যে রোকসানা গর্ভাস্থায় কখনো শ্বশুর বাড়ি আবার কখনো বাবার বাড়িতে বসবাস করছিলেন।

এরই ধারাবাহিকতায় শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় ৮ মার্চ রোকসানাকে সন্তান প্রসবের জন্য নেয়া হয় রংপুরের সালেহীন ক্লিনিক এণ্ড ডায়াগনেস্টিক সেন্টারে। সেখানে ফুটফুটে একটি মেয়ে শিশু জন্ম দেন রোকসানা। এসময় তার সঙ্গে ছিলেন ফুপি শাশুরি কোহিনুর বেগম ও মাতা ফাতেমা বেগম।

এরপর ১১ মার্চ দুপুরের দিকে রোকসানা তার নবজাতক সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসলে বাড়ির গেইটে তালা ঝুলতে দেখতে পায়। ঘন্টা দুয়েক অপেক্ষার পর শ্বশুবাড়ির লোকজন না আসলে বাধ্য হয়ে ৯৯৯ কল দেন রোকসানা। ছুটে আসেন সাদুল্লাপুর থানা পুলিশ। এসময় রাজা মিয়ার বাড়িতে কোন লোকজন না পেয়ে ওই গেইটের সামনে থেকে নবজাতকসহ রোকসানাকে উদ্ধার করে পিতার বাড়ি সুন্দরগঞ্জে পাঠিয়ে দেন এসআই হান্নান।

রোকসানা বলেন, ‘বিয়ের সময় সংসারের জন্য ৮০ হাজার টাকা দিয়ে স্বামী রাজা মিয়াকে সহযোগিতা করেছে রিকশা চালক বাবা লুৎফর রহমান। এরপর থেকে প্রায়ই যৌতুকের মোটা অংকের টাকার দাবি করছিলেন শ্বশুর মাহাবুর আলী ও স্বামী রাজা মিয়া। তাদের এ দাবি রোকসানা মেটাতে না পারায় সময়ে-অসময়ে মানসিক নির্যাতন করে আসছিলেন তারা। এমতাবস্থায় মেয়ে সন্তান জন্ম হবে জেনে তালাকের কথা লোকমুখের কাছ থেকে শোনাত।’

’ গত ১১ মার্চ দুপুরে রংপুর ক্লিনিক থেকে নবজাতক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে আসা হলে শ্বশুর বাড়ির লোকজন গেইটে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠিয়েছে।’

শ্বশুর মাহাবুর আলী বলেন, ’আমার স্ত্রী আছমা বেগম প্রায় ২৫ দিন ধরে ঢাকায় রয়েছে। গত ১১ মার্চ সকাল থেকে, অপর ছেলে আশরাফুল জীবিকার তাগিদে ইলেক্ট্রিশিয়ান কাজের জন্য বাহিরে ছিলো। আর আমি দুপুরের সময় জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম এসময় লোকশূণ্য বাড়ির গেইটে তালা দিয়ে যেতে হয়েছে। নামাজ পড়া শেষে লোকমুখে জানতে পারি রোকসানা বাড়িতে পুলিশ নিয়ে এসেছে।’
’রোকসানার কাছে মাঝে মধ্যে বিভিন্ন বহিরাগত ছেলে আসতো। তারা কেউই পরিচিত নয়। চরিত্র খারাপের কারনে অনেক আগেই রোকসানাকে তালাকের জন্য এ্যাফিডেভিট করেছে ছেলে রাজা মিয়া।’

রোকসানার মামা আব্দুল লতিফ মিয়া বলেন, ’মেয়ে সন্তানের খবর জেনে রোকসানাকে তালাক দিয়েছে এবং এ প্রসূতি-নবজাতককে বাড়ির উঠান থেকে তাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় যাওয়া হয়েছিল। লিখিত অভিযোগ কিংবা এজাহার করা হয়নি। তবে কোর্টে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।’
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, ’বাড়ির তালাবদ্ধ গেইটের সামনে প্রসূতি রোকসানা তার নবজাতক মেয়েকে নিয়ে বসে থাকার খবর পেয়ে তাদের উদ্ধার করে বাবার বাড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca