• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার সব কার্যক্রম স্থগিত ঘোষণা

Reporter Name / ৩২৮ Time View
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার সব কার্যক্রম স্থগিত ঘোষণা

 

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

দিনাজপুরে পর্যায়ক্রমে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর হার। চলতি মাসের প্রথম সপ্তাহে জেলায় করোনা আক্রান্তের হার ছিল মাত্র ১.৫১ শতাংশ। সেখানে গত এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৬ শতাংশে।

 

 

শুধু তাই নয়, যেখানে ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলাই ছিল করোনামুক্ত, সেখানে এখন করোনায় আক্রান্ত উপজেলার সংখ্যা ৫টি। এমন পরিস্থিতিতে দিনাজপুরে শিল্প ও বাণিজ্যমেলা উদ্বোধনের চেষ্টা করা হয়েছিল। তবে প্রশাসন হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।

 

 

 

শনিবার (১৩ই মার্চ) বিকেলে ঐতিহাসিক গোড়-এ শহীদ ময়দানে এ মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল, ফলে জনমনে দেখা দিয়েছিল প্রশ্ন। তবে অবশেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার সব কার্যক্রম স্থগিত রাখতে বলেছে স্থানীয় প্রশাসন।

 

শনিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ দিনাজপুর জেলা কমিটির সভায় মেলার কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জেলা প্রশাসক ও কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভাপতি খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), দিনাজপুরের সিভিল সার্জন ও প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আব্দুর কুদ্দুছ, দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, মেলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী বাবু উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় সর্তকতা হিসেবে বাণিজ্য মেলা করা যাবে না। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক নির্দেশনা মেনে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকেও এই মুহূর্তে মেলা বা বড় ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জনগণের স্বার্থে তাই বাণিজ্য মেলার কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।

 

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। এই অবস্থায় দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা সম্ভব নয়। মেলা উদ্বোধন হলে দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মেলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে জেলায় ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে আক্রান্ত ছিল মাত্র একজন। অর্থাৎ আক্রান্তের হার ১.৫১ শতাংশ। অথচ ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত জেলায় আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৬ শতাংশে। রোগীর সংখ্যা ৪ জনের স্থানে বেড়ে হয়েছে ২১ জনে। দ্বিতীয় এই সপ্তাহে জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৯৮ জনের। তাদের মধ্যে ১৯ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca