• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

প্রেমিকের সঙ্গে দেখা করে যাওয়ার পথে ধর্ষণের শিকার প্রেমিকা

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

নওগাঁ প্রতিনিধঃ
নওগাঁর বদলগাছীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে প্রেমিকা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভিকটিম (১৮) নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- বদলগাছী উপজেলার রামপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মমিনুর হোসেন ওরফে লাদেন (১৯) ও একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মমিন হোসেন(১৯) এবং অজ্ঞাতনামা আরও একজন।

আরও পড়ুন… ভুট্টা ক্ষেতে ঘুরতে এসে পুলিশের হাতে আটক প্রেমিক যুগল
ksrm
জানা গেছে, বদলগাছী থানার পারআধাইপুর গ্রামের এক ছেলের সঙ্গে পার্শ্ববর্তী পত্নীতলা থানার এক মেয়ের দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক হয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য প্রেমিকের খালাতো ভাইয়ের বাসায় আসে ওই মেয়েটি। রাত আনুমানিক ১২টার দিকে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ শেষে মেয়েটি ওই বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ওঁত পেতে থাকা অভিযুক্তরা মেয়েটিকে জোরপূর্বক পার্শ্ববর্তী ক্ষেতে নিয়ে অভিযুক্তরা পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটি নিজে বাদী হয়ে আজ শুক্রবার (১৯ মার্চ) থানায় দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন… অক্সিজেন সাপোর্টে থাকা নারীকে ধর্ষণ!
বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ মেয়েটি নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। পরে পুলিশ দুই আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং অজ্ঞাতনামা আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca