• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে জেলা পুলিশের কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি

Reporter Name / ২৯৭ Time View
Update : রবিবার, ২১ মার্চ, ২০২১

সাপাহারে জেলা পুলিশের কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি

 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার উপজেলা সদরের জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে জিরো পয়েন্ট হতে কোভিড-১৯ এর প্রার্দুভাব প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয় সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ একটি র‍্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অারো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca