• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছ। পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

পাবনায় গুলি করে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ২১ মার্চ, ২০২১

পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে থানার ছাদে তিনি আত্মহত্যা করেন।

রোববার (২১ মার্চ) সকালে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, রোববার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category