• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

কাজী হায়াৎ আইসিইউতে

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু।।

টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর কয়েকদিন কেবিনে থাকলেও আজ (২১ মার্চ) তাকে আইসিইউতে নেয়া হয়েছে। রাত সোয়া ৯টায় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক মারুফ।
বাবার অসুস্থতার খবর শুনে আমেরিকা থেকে দেশে ফিরেছেন নায়ক মারুফ। দীর্ঘদিন ধরেই স্ত্রী, সন্তানদের নিয়ে আমেরিকায় বসবাস করছেন মারুফ। বাবার অসুস্থতার কথা শোনা মাত্রই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। গেলো ১৬ মার্চ কাজী হায়াৎকে হাসপাতালে ভর্তির পরদিন (১৭ মার্চ) ঢাকা ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান মারুফ। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে সস্ত্রীক করোনার টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category