• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

রোহিঙ্গা শিবিরে আগুন; পুড়ল ৯ হাজার ৬০০ ঘর

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

গতকাল সোমবার থেকে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুই শিশুসহ ৫ জনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, ৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার বেলা তিনটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮-ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনের ঘটনায় ৯ হাজার ৬০০ ঘর পুড়ে গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে রামু, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category