• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক ​টিকা কেনার পদ্ধতির মাশুল দিচ্ছে শিশুরা ​,হামে দেড় মাসে প্রায় ৩০০ মৃত্যু l অন্তর্বর্তী সরকারের নীতি পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতায় টিকা সংকটের অভিযোগ জয়পুরহাটে একই রাতে জানালার গ্রিল কেটে ২ বাড়ীতে দুধর্ষ চুরি প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রী কে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছ। পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম

পেটের দায়ে গরুর বদলে লাঙল টানলেন দুই বৃদ্ধ

Reporter Name / ২১১ Time View
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু।। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামে গরুর বদলে দুই বৃদ্ধ কৃষি জমিতে লাঙ্গল দিয়ে হাল চাষ করেছেন। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার ওই গ্রামে এ দৃশ্য দেখা যায়।

বৃদ্ধরা হলেন, নূর ইসলাম (৬৫) ও আব্দুল জব্বার (৭০)। এই দু’জন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের বাসিন্দা।

জানা গেছে, এই দু’জন দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। এই কারণে আজ মঙ্গলবার (২৩ মার্চ) এক কৃষকের জমির আলুর খেতে কাজ করতে এসেছেন। তবে যে কৃষকের কাজ করছেন তার গরু না থাকায় আলু তোলার জন্য তারা ঘাড়ে লাঙল নিয়ে হাল চাষ করছেন।

কৃষি জমিতে কাজ করার সময় বৃদ্ধ আব্দুল জব্বার বলেন, দিন মজুরি হিসেবে আলুর খেতে লাঙল দিয়ে হাল চাষ করছি। কাজ শেষে ৩শ টাকা পাবো। একদিন কাজ না করলে আমাদের খাবার জুটবে না।

একই জমিতে কাজ করার সময় বৃদ্ধ নূর ইসলাম বলেন, আলু-ক্ষেতের মালিক আমাদের কাজে নিয়েছে। উনার গরু নেই। এ কারণে আমরা নিজেরাই ঘাড় দিয়ে লাঙল টানছি।

এই ঘটনার বিষয়ে কুড়িগ্রাম কৃষি অধিদফতরের কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই বৃদ্ধকে দিয়ে হাল চাষ করে অমানবিক কাজ করছেন ওই কৃষক। তাছাড়াও ওই বৃদ্ধরা অভাব-অনটনের কারণে কাজ করতে আসছেন। তবে তাদের দিয়ে এ কাজ করা মোটেও ঠিক হয়নি।

একই বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, আধুনিক যুগে এ রকম হাল চাষ তো হয় না। ওই বৃদ্ধরা যদি স্বেচ্ছায় কাজ করেন তাহলে বিষয়টি ভিন্ন। তারপরেও আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category