• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

গাজীপুর থেকে উ’দ্ধার হলেন অভিনেতা শামীম

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠুঃ
চারদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদ। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে গাজীপুরের উলুখোলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অভিনেতা শামীমের স্ত্রী আশামনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নাটকের কাজে সিলেট গিয়েছিলেন শামীম। সেখান থেকে ফেরার পথে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

আশামনি জানান, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলায় যান শামীম আহমেদ। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন বলে জানান। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নাম্বার থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে।

সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

‘ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন আর কিছু জানেন না’- যোগ করেন আশামনি।বর্তমানে স্বামীর খোঁজ পেয়ে স্ব;স্তি ফিরেছে তার পরিবারে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান শামীম আহমেদ। এরপর থেকে তিনি কমেডি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca