• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আজ রাতে ১ মিনিট অন্ধকার থাকবে পুরো দেশ

Reporter Name / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

আজ ২৫ মার্চ রাতে সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত অন্ধকার থাকবে পুরো দেশ। তবে কেপিআই বা জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউট আওতার বাইরে থাকবে।

গত ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা স্মরণে এই এক মিনিটের ব্ল্যাকআউট (অন্ধকার) পালন করা হবে।

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পালনে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca