দিনব্যাপি কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন করেছে শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। । জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসটি উপলক্ষে শুক্রবার(২৬ মার্চ) সকাল ৬টা ৫ মিনিটে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের অস্থায়ী স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন
জাতীয় সংসদ সদস্য,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহি অফিসার সাকিব -আল রাব্বি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সহ শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষাথী সহ আরও অনেকে।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনাসভা, মুক্তিযুদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও উন্নতমানের খাবার পরিবেশন সহ আরো অনেক কিছু।